প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যশোরে বিএনপি নেতার চালের আড়ত থেকে যুবকের মরদেহ উদ্ধার 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪
যশোরে বাইজিদ হাসান নামে এক  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে যশোর শহরের লোন অফিস পাড়ায় একটি চালের আড়তের মধ্যে থেকে নিহতের মরদেহ উদ্ধার হয়। আড়তটির মালিক যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।
নিহত বাইজিদ হাসান (২৮) খুলনার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
খবর শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জুয়েল ইমরান ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান , নিহত যুবক মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন। ওই আড়তেই যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে  হত্যা করা হয়েছে। এ ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন আগে পাঁচ লাখ টাকা চুরি করে পালিয়ে যান বায়োজিদ। সেই টাকাকে কেন্দ্র করে খুলনা থেকে তাকে যশোরে ডেকে এনে   হত্যা করা হয়েছে বলে ধারণা  করা হচ্ছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য  যশোর জেনার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।##

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা