প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে চালকের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে যাত্রীবেশি ছিনতাইকারী চক্র আরমান (২২) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এ নির্মম হত্যাকান্ড ঘটেছে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের সলংগা থানার ধামকৈল পাকৈড়তলা নামকস্থানে। নিহত অটোরিকশা চালক উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের আয়নাল শেখের ছেলে। সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আরমান। রাতে সে আর বাড়ি ফেরেনি। তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি এবং তার অটোরিকশাও পাওয়া যায়নি। তবে সোমবার বেলা ১১ টার দিকে উল্লেখিত স্থানে সড়কের ঢালে গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থাণিয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারণা যাত্রীবেশি ছিনতাইকারী চক্র তার অটোরিকশা কোথাও যাওয়ার কথা বলে ভাড়া করে। এ সময় উল্লেখিত স্থানে তার গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মালা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা