প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গোল্ডেন সন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৫ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে (১৮-২১ মার্চ) কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬৭ শতাংশ অবদান গোল্ডেন সনের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকের সপ্তাহজুড়ে গড়ে ১৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের বিদায়ী সপ্তাহে গড় লেনদেন ছিলো ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক গড় হাতবদল ছিলো বেস্ট হোল্ডিংসের ১৬ কোটি ১৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, লাফার্জহোলসিমের ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা এবং এসএস স্টিল লিমিটেডের ১০ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা