প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কামাড়শোন গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কলেজ ছাত্রী প্রেমিকা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত প্রেমিকার দাবি বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেও প্রেমিক রুমান শেখ বিয়ে করছে না। এ বিয়ের দাবীতে বৃহস্প্রতিবার দুপুরে প্রেমিকের বাড়িতে অনশন করছে কলেজছাত্রী।

এ বিষয়ে কলেজ ছাত্রী সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর আগে সম্পর্ক হয় ওই গ্রামের রুমানের সাথে। এ প্রেমের টানে একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছি এবং তার বন্ধুর বাড়িতেও নিয়ে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে শারীরিক সম্পর্কও করেছে। পরবর্তীতে বিয়ের কথা বললে প্রেমিক তালবাহানা শুরু করে। অবশেষে বিয়ের দাবীতে তার বাড়িতে এসে অনশন করছি। অনশন করলেও প্রেমিক আমাকে বিয়ে করবে না বলে জানান। তবে প্রেমিক রুমান বিয়ে না করলে আতœহত্যা ছাড়া আমার আর কোন পথ নেই। তার পরিবারের লোকজন আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করছে। তাদের পায়ে ধরে এখানে অবস্থান করছি এখন।

এদিকে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেছে প্রেমিক রুমান শেখ সাংবাদিকদের বলেন, তার সাথে আমার সম্পর্ক ছিল এটা সত্য। কিন্তু আরো ছেলের সাথে তার সম্পর্ক আছে। এজন্য তাকে কোনোভাবেই বিয়ে করতে পারব না। প্রেমিকের বাবা মুনছুর শেখ বলেন, আমরা কোনোভাবেই এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। তাড়াশ থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ওই কলেজ ছাত্রী প্রেমিকার অনশনের কথা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা