প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টানা তিনবার চাঁদপুরের শ্রেষ্ঠ এএসআই ফরিদগঞ্জ থানার সাদ্দাম

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪
তৃতীয় বারের মতো চাঁদপুর জেলার মধ্যে ওয়ারেন্ট তামিল কারি হিসেবে পুরস্কৃত হলেন ফরিদগঞ্জ থানার এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন।
বুধবার (১৯ মার্চ) চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম-বিপিএম জেলার শ্রেষ্ঠ এএসআই সাদ্দাম হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার সেতুবন্ধন অত্যন্ত জরুরি।
সেই উদ্দেশ্যেই ফরিদগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোনায় আসামীদের ধরতে সচেষ্ট ছিলাম। ফরিদগঞ্জ থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা