প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে সাড়ে ৯ হাজার ইয়াবা নিয়ে দুই নারীসহ আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪

চট্টগ্রামের কোতোয়ালী থানার কোতোয়ালী মোড় জামে মসজিদের সামনে থেকে ৯ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়েদুল হক।

গ্রেপ্তার চারজন হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার ৮ নম্বর ইউপির উত্তর হারবাং গ্রামের খালেদা বেগম, একই জেলার মহেশখালী উপজেলার ২ নম্বর ইউপির কালারমার ছড়া গ্রামের রেহেনা আক্তার (২২), পটুয়াখালী জেলার দুমকী থানার শ্রীরামপুর গ্রামের মো. মনির (৪৯) এবং শেরপুর জেলার সদর থানার ভারুয়া বাজার গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৪)।

কোতোয়ালী থানার ওসি জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা