প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছিন্নমূল মানুষের মাঝে যশোর জেলা পুলিশের ইফতার সামগ্রী বিতরণ 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভাসমান গরিব, অসহায় ও ছিন্নমূলদের মাঝে যশোর জেলা পুলিশ  ইফতার সামগ্রী বিতরণ করেছে। রবিবার (১৭মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে  শহরের প্রাণকেন্দ্র দড়াটানা হতে শুরু করে বিভিন্ন পয়েন্টে ভাসমান গরিব, অসহায় ও ছিন্নমূলদের মাঝে জেলা পুলিশের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ হতে এই ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম‌
ইফতার সামগ্রী বিতরণকালে  অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আমরা জেলা পুলিশ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বিভিন্ন সময়ে (উৎসব/দুর্যোগে) সমাজের  পিছিয়ে পড়া ভাসমান গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে থাকি।
তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি। এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি যশোর) মোঃ ফিরোজ কবির,  অতিরিক্ত পুলিশ সুপার, (“ক” সার্কেল যশোর) জুয়েল ইমরান, অফিসার ইনচার্জ, যশোর কোতয়ালী মডেল থানা মো: আব্দুর রাজ্জাক  সহ জেলা পুলিশের একটি টিম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা