প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র’সহ ৫জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগাছি গ্রামের সুজন মিয়া সোহেল (৩১), গয়হাট্টা পারকুলের আবু বক্কার সিদ্দীক (২০), সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর পশ্চিমপাড়া মহল্লার হাসিরুল ইসলাম হাসু (২৯), বেলকুচি উপজেলার সুবর্নসারা গ্রামের জুবায়ের হোসেন পারভেজ (৩০) ও মনিরুজ্জামান (২৫)।

শনিবার বিকেলে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সুত্রধর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রের একাধিক ছুরি, চাকু, চাপাতি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের বিরদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে তাদেরকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ প্রেস ব্রিফিংয়ে ওসি আসিফ মোহাম্মদ সিদ্দীকুল ইসলামসহ অনান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা