প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ট্রেনের বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া ঢাকা ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারগামী ট্রেন একপাশ দিয়ে চলাচল করছে।

হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলের স্টেশন মাস্টার জামাল হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা