ঢাকায় জরুরি অবতরণ করা ফ্লাইটের পাইলট পরিবর্তন করে রাত সাড়ে ১০টায় আবারো কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। স্থানীয় সময় রাত ১টায় ফ্লাইটটি কাতারে সফলভাবে অবতরণের করে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৪১৯ জন যাত্রী ছিলেন।
এর আগে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটের পাইলট। অসুস্থ পাইলটকে নিয়ে কলকাতার আকাশ থেকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।
শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশ্যে রওনা হয়েছিল।
অসুস্থ হওয়া বিমানের পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ।
অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।