প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৪

গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন তিনি। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ইকে-৫৮২ আজ সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ  (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এসব তথ্য জানা গেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা