পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা রবিবার (১০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়-এর সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ব্যবসা-বাণিজ্য) রাহাত খান,জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও জেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিপণনের সঙ্গে জড়িত পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীগণ। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ব্যবসায়ীদের নিপীড়ন বা ভয়ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে ভোক্তার জন্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
উক্ত সভায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং দোকানসমূহে মূল্য তালিকা প্রদর্শনের ওপর ও জোর দেয়া হয়।