যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে যশোর জেলা প্রশাসক এর কার্যালয় কালেক্টরেট চত্বরে র্যালিটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।
বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসক এর কার্যালয় কালেক্টরেট চত্বরে থেকে শুরু হয়ে শহরের বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বর এসে শেষ হয়।
এসময় র্যালিটিতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, যশোরের স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান, যশোর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
র্যালিটি উদ্বোধন হওয়ার আগে তিনজনকে সহায়তা করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।