প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন এমপি হেনরীর স্বামী লাবু

এস. এম. মাসুদ রানা, সিরাজগঞ্জ থেকে
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আলহাজ্ব শামীম তালুকদার লাবু (জিপগাড়ী) বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬৩৪ এবং তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মালয়েশিয়া আওয়ামীলীগ সভাপতি মকবুল হোসেন মুকুল (ঘোড়া) পেয়েছেন ৫০৬ ভোট।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। অপর ৪ জন প্রার্থী হলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি এ্যাডঃ আব্দুর রহমান (মটোরসাইকেল), আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান (চশমা), উপজেলা আ’লীগ নেতা রেফাজ উদ্দিন মাস্টার (আনারস), এ্যাডঃ শওকত আলী সেলিম (হেলিকপ্টার)। শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ভোটকেন্দ্র সমূহে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের এ নির্বাচনে জেলায় ভোটার সংখ্যা ১১৯৬ জন।

এ উপ-নির্বাচনে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিধিরা ভোট প্রয়োগ করেছেন। এ নির্বাচনে বেসরকারিভাবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর স্বামী আলহাজ্ব শামীম তালুকদার লাবু বিজয়ী হন এবং তিনি আওয়ামীলীগের নেতা ভাষা সৈনিক প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ পুত্র। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা