প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ জেলা সদরের সয়দাবাদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার রামাইল গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ শরিফুল ইসলাম, জুয়েল মাহমুদ (২৭) ও একই এলাকার গোবিন্দপুর তেঘরী গ্রামের মোঃ আঃ কাদেরের ছেলে মোঃ আবু হানিফ @ রুবেল (২৯)। র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় শুক্রবার বিকেল ৬ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ জেলা সদরের সয়দাবাদ মোড় এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ২টি মোটরসাইকেল থামিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা সদরের গটিয়া মেছড়া পূর্বপাড় গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে সোহেল রানা ওরফে সাব্বির (২৭) দৌড়ে পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ উদ্ধারসহ নগদ ১ হাজার ৬২০টাকা ২টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা