প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তৃতীয় টি-২০ ম্যাচে ধুঁকছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪

মাথিশা পাথিরানাকেই বরং এখন মিস করছে বাংলাদেশ। প্রথম দুই টি-টোয়েন্টিতে বেবি মালিঙ্গাকে বেশ ভালোভাবেই সামাল দিয়েছিল টাইগার ব্যাটিং লাইনআপ। তবে তৃতীয় ম্যাচে নেই তিনি। আর তার বদলে এসেই যেন সিলেটের পিচে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ চালালেন নুয়ান থুসারা। 

ইনিংসের চতুর্থ ওভারে প্রথম থুসারাকে বোলিংয়ে আনেন অধিনায়ক হাসারাঙ্গা। এরপরেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধ্বংস হলো তাসের ঘরের মত। দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত, তৃতীয় বলে হৃদয় এবং পঞ্চম বলে মাহমুদউল্লাহকে ফিরিয়ে টাইগার ব্যাটিংকে এক অর্থে ধ্বসিয়ে দিয়েছেন এই পেসার। তবে এখানেই থামেনি তার ধ্বংসযজ্ঞ। নিজের স্পেলের দ্বিতীয় ওভারে এসেই ফিরিয়েছেন সৌম্য সরকারকে। বাংলাদেশের স্কোর এখন ৩২ ! যা করতে ৬ উইকেট বিলিয়ে দিয়েছে তারা। মাত্র ৮ .১ ওভারেই এই দুর্দশায় পতিত হয়েছে দল। এর আগে ব্যাট করে ১৭৪ রান করে শ্রীলঙ্কা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা