প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যশোর রেলগেটে আবারও যুবক খুন

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪
এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষ দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় ৩২ মামলার আসামি  রমজান আলী নামে এক যুবক কে খুন করেছে বলে জানা গেছে । বাড়ির সামনে একটি চায়ের দোকানে  খড়কি কলাবাগান এলাকার চিহিৃত মাদক-অস্ত্র কারবারী ও কিশোর গ্যাংয়ের লিডার পিচ্চি রাজা ও তার সহযোগীরা এলোপাতাড়ী কুপিয়ে তাকে হত্যা  করেছে বলে পরিবারের অভিযোগ ।
নিহত রমজান আলী(৩২) রেলগেট পশ্চিমপাড়ার  ফয়েজ শেখের ছেলে। তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। সে রেলগেটে বসবাস করলেও বাড়ি গোপালগঞ্জ জেলায়। এনিয়ে রেলগেট ও শংকরপুরে মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩ যুবক খুন হল। অন্যরা হল আকাশ ও জুম্মান।
পারিবারিক সূত্র জানা গেছে  , শুক্রবার (৮ মার্চ) রাত সোয়া নয়টার টার দিকে বাড়ির সামনের বাবুর চায়ের দোকানে  বসে ছিলেন রমজান আলী । এ সময় অতর্কিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এমএম কলেজ রোড সংলগ্ন কলাবাগান এলাকার মজিবর রহমানের ছেলে মাদক ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য ও কিশোর গ্যাংয়ের লিডার রাজা ওরফে  পিচ্চি রাজা। তাৎক্ষণিক জখম রজমান আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। কিন্তু জরুরী বিভোগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে নিহতের শরীরে এলোপাতাড়ী কোপের চিহৃ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে, থানা সূত্র জানাগেছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পিচ্চি রাজা ও রমজান। ২০২২ সালে শহরের মুজিব সড়ক থেকে রমজানকে অস্ত্রসহ আটক করে র‌্যাব-৬ যশোরের একটি দল। মুজিব সড়কে পিকাসো কোচিং সেন্টারের পেছনে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাৎক্ষণিক র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে রমজানকে আটক করে। ওই মামলায় জামিন পেয়ে মাদক কারবারসহ নানা অপকর্মে লিপ্ত হয় রমজান।
রমজানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২৫ টি মামলা রয়েছে। যার মধ্যে সাতটি অস্ত্র, পাঁচটি বিস্ফোরক, একটি হত্যা, একটি ডাকাতি, চারটি হত্যা চেষ্টা ও সাতটি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক একেএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, রমজান হত্যাকান্ডের সাথে কারা জড়িত সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। থানা পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। হত্যাকান্ডে জড়িতদের  আটকে অভিযান চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা