প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জিআই যোদ্ধা কাকলী তালুকদার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৪

অতি সম্প্রতি ভারতের পশ্চিম বঙ্গের জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে টাঙ্গাইলের শাড়ি দাবি করা নিয়ে দেশব্যাপী হইচই পড়ে যায়। সবার কথা একটাই ছিল বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের হয় কি করে! নড়েচড়ে বসে সরকার। অল্প সময়ের মধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসন আবেদন পাঠায় শিল্প মন্ত্রণালয়ে। অবশেষে সরকার প্রজ্ঞাপন জারি করে। মিডিয়াতে এবং সোস্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন তৈরি হয় হয় জিআই পণ্য নিয়ে। তবে কাজটি এত সহজ ছিল না। পণ্যটি সম্পর্কে তথ্য সংগ্রহ, এর ভৌগলিক গুরুত্ব, ইতিহাস এসব ডকুমেন্টশন করা লাগে। এসব কাজে সাপোর্ট করেছে ই–কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) নামে একটি বেসরকারি সংগঠন ২০২৩ সালের জানুয়ারি থেকে। এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন কাকলী তালুকদার।

ইডিসি গত ১৩ মাসে এমন অনেক পণ্যের ডকুমেন্টশনে কাজ করেছে দেশের বিভিন্ন জেলায় গিয়ে। জিআই পণ্যের নিবন্ধনের জন্য আবেদন করে জেলা প্রশাসন। তবে আবেদনের প্রক্রিয়ায় কিছু গবেষণামূলক কাজ লাগে। প্রথমেই এর ভৌগলিক গুরুত্ব, ইতিহাস নিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। সেগুলো সন্নিবেশন করে জেলা প্রশাসনকে দিচ্ছে ইডিসি। এই কাজটি তারা করছে বিনামূল্যে। অনেক জেলায় ইডিসির সদস্যরা কাজ করছেন। কাকলী তালুকদার ছুটে যাচ্ছেন সেসব কাজ সমন্বয় করতে। জেলা প্রশাসকদের সাথে মিটিং করে তা চূড়ান্ত করেন তিনি।

জানতে চাইলে কাকলী তালুকদার স্বদেশ বাংলাকে জানান, এবং আরিফা মডেলের টাঙ্গাইল টিমের সদস্যগণ। টাঙ্গাইলের দেশি পণ্যের নারী উদ্যোক্তারা একাজে এগিয়ে আসেন। তিনি বলেন, আরিফা মডেলের সদস্য খাতুনে জান্নাত আশা জিআই পণ্য নিয়ে কাজ করার প্রস্তাব দেন। আশার প্রস্তাবের ভিত্তিতে আরিফা মডেলের টাঙ্গাইল টিমের সদস্যগণ কাজ শুরু করেন। সেই সাফল্যকে ভিত্তি ধরে ইডিসি এখন সারা দেশে কাজ করছে।

তিনি ইডিসির সভাপতি হলেও এই কাজের পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন এই কাজের নেপথ্য নায়ক ই-ক্যাবের প্রতিষ্ঠাতা  ও সাবেক সভাপতি রাজীব আহমেদকে । ফেসবুকে পড়াশোনার জন্য তিনি ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ (ডিএসবি) প্রতিষ্ঠা করেন। সেখানে আরিফা মডেল নামে লেখা-পড়ার একটি মডেল চালু করেন। আরিফা মডেল ছিল জেলা ভিত্তিক পণ্য ও অর্থনীতির ধারণা নিয়ে কাজ করা।

শুধু জিআই পণ্য নিয়ে কাজ করছেন তিনি বিষয়টি এমন নয়। ব্যবসায়িক জীবনে সফল এই নারী। কাকলী’র অ্যটেয়ার নামে তার অনলাইন শাড়ীর ব্যবসা রয়েছে। যেখানে তিনি জামদানী শাড়ির বহুমূখী করণ করেছেন। এখানেই থেমে নেই তিনি। বিভিন্ন সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি পণ্যের পড়াশোনা, প্রচার নিয়ে নিয়মিত সভা-সেমিনার, কোর্সে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ছাড়িয়ে তাঁর পদাচারণা এখন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি ইকোনমিক কাউন্সিল অব ইন্ডিয়ার (ইসিআই) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট। দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখন জিআই স্পেশালিস্ট হিসেবে সমাদৃত হচ্ছেন।

তিনি ইংরেজি ভাষায় বহু আর্টিকেল লিখেছেন। তার ১৪ টি আর্টিকেল আছে শুধু জিআই পণ্য নিয়ে। নারী না  ‍পুরুষের মধ্যেও আর কেউ শুধু জিআই নিয়ে এতগুলো আর্টিকেল আর লিখেননি।

জিআই পণ্য আর দেশি পণ্যের সিলেবাস নিয়ে তিনি নিরলস কাজ করে যেতে চান। তবে তাঁর সব সাফল্যের ক্রেডিট তিনি দিতে চান তার মেন্টর রাজীব আহমেদকে। তাঁর ভাষায়, ‘আমার সব অ্যাচিভমেন্ট এর পিছনে গার্ডিয়ান হিসেবে পেয়েছি রাজিব স্যারকে এবং অনুপ্রেরণা হিসেবে আমাদের বাংলাদেশের সকল নারী উদ্যোক্তাদের কথা বলবো। বিশেষ করে যারা সংসার-বাচ্চা সামলিয়ে আমাদের দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।

আর জিআই এর যত সফলতা তা টিমওয়ার্ক এর ফল। ইডিসি টিমের পাশাপাশি জেলা ভিত্তিক আরিফা মডেল অনুসরণকারী গ্রুপগুলো এই কৃতিত্বের দাবিদার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা