প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে ফসলি জমিতে পুকুর খননের দায়ে কৃষকের কারাদন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেনগাঁতী গ্রামে ফসলি জমিতে পুকুর খননের দায়ে আশরাফুল ইসলাম (৪০) নামে এক কৃষককে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সেইসাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা এ কারাদন্ডাদেশ দিয়েছেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উক্ত গ্রামের কৃষক আশরাফুল ইসলাম তার নিজ ফসলি জমিতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর খনন করছে।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এরপর সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিত কারাদন্ডাদেশ ও জরিমানা করা হয়েছে। এ অভিযানে অনান্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা