প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপ-নির্বাচনে কালো টাকার প্রমাণ পেলে প্রার্থীতা বাতিলের হুশিয়ারী: নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৪

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে সুষ্ঠু ও নিরপেক্ষ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির প্রমাণ পেলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থী, প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ নির্বাচনে প্রভাবশালী ২ প্রার্থীর টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ওঠেছে। এ অভিযোগের সূত্র ধরে তিনি এ হুশিয়ারী দেন।

তিনি আরো বলেন, এ নির্বাচনে আচরণ বিধি না মেনে অনিয়ম করলে যে কোন মুহুর্তে নিবার্চন বন্ধ করে দেয়া হবে। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশ সুপার আরিফুর রহমাম মন্ডল, আঞ্চলিক নির্বাচন অফিসার দেওয়ান হেসেন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামী ৯ মার্চ সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত এ উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জেলার ৭টি পৌরসভার মেয়র, ৯টি উপজেলা পরিষদ, ৮৩ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরগণসহ মোট ১১৯৬ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য ওই জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করেন। এ কারণে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা