প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে গুলি করার ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘটের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

তবে অভিযুক্ত শিক্ষক ডাঃ রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ সভা, সমাবেশ ও পোস্টারিংসহ অন্যান্য আন্দোলন অব্যাহত রাখবে তারা।

আজ বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসের বাইরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করা হলে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে এ কর্মসূচি থেকে সরে আসেন তারা। তাছাড় ওইসময় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফের সাময়িক বরখাস্তের খবর পেয়ে তারা আশ্বস্ত হয়ে কর্মসূচি প্রত্যাহার করেন।

শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, বুধবার সকাল থেকেই ক্লাস বর্জন করে আন্দোলনের কর্মসূচিসহ আরো কিছু দাবী তুলে ধরা হয়েছিল। কিন্তু কলেজ প্রশাসনের আশ্বস্তের প্রেক্ষিতে ও অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করায় ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সেইসাথে বৃহস্পতিবার থেকে তারা যথারীতি ক্লাস চালিয়ে যাবেন।

তবে ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ সভা, সমাবেশ ও পোস্টারিংসহ অন্যান্য আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ ডাঃ আমিরুল হোসেন চৌধুরী বলেন, শিক্ষক রায়হান শরীফ যেন কলেজে না থাকে এমন দাবী ছিল শিক্ষার্থীদের। স্বাস্থ্য বিভাগ ওই শিক্ষককে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করায় শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জনের আন্দোলনও প্রত্যাহার করে নিয়েছে আগামীকাল থেকে যথারীতি ক্লাস চলবে বলে উল্লেখ করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা