প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অধিনায়কের দৃঢ়তায় জয় বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৪

মাচ শেষ হওয়ার একম্যাচ আগেই তাওহীদ হোসেন হৃদয় ছয় মারলেন। তা দেখে যেন অধিনায়কের ইচ্ছে হলো একটি ছয় মারার। তিনি খেলা শেষ করলেন ছয় মেরে। তাতে অীধনায়কের হাফ সেঞ্চুরি পূর্ণ হলো। বাংলাদেশ পেল কাঙ্খিত জয়। শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনায় নতুন করে রসদ দিয়েছে সৌম্য সরকারের নটআউট দেওয়া থার্ড আম্পায়ারের একটি সিদ্ধান্ত।

যদিও এরপর এই বাঁ–হাতি ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দারুণ সংগ্রাম করা নাজমুল হোসেন শান্ত অবশেষে রানে ফিরেছেন। তার ফিফটিতে ভর করে ৮ উইকেটে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ আজ (বুধবার) সিরিজে সমতা ফেরাল। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারের পর বাংলাদেশের সিরিজ জিতেছে মাত্র একবারই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই জয় এসেছিল ২০১৮ সালের আগস্টে। লঙ্কানরা আগে ব্যাট করে এদিন ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল। ফরম্যাটটিতে ১৬৬ বা তারও বেশি লক্ষ্য তাড়ায় টাইগাররা আগে মাত্র দুই ম্যাচে জিতেছিল। তার ভেতর একটি ছিল এই লঙ্কানদের বিপক্ষে (২১৫)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা