প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। পাশাপাশি প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার (০৬ মার্চ) বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩ টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা