প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে দিশেহারা বিনিয়োগকারীগণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের দ্বীতীয় কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেনও কমেছে অনেকটা। ডিএসইতে আজ ৭৯৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (০৪ মার্চ) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১৫ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৫ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৪৪ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা