প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা স্টক একচেঞ্জে এক সপ্তাহে মূলধন হারিয়েছে ৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

আগের সপ্তাহে লেনদেনের গতি ছিল ঊর্ধ্বমুখী। ফলে শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা  কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়েই কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট  কমে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ২ হাজার ১৩৯ পয়েন্টে।

গেল সপ্তাহে ডিএসইতে ৩৯৮ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১ টির , দর কমেছে ২৪৭ টির এবং ৩০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা