প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্বাধীনতার ৫৩ বছর পরও স্বীকৃতি পায়নি সশস্ত্র মুক্তিযোদ্ধা ইসমাইল

গাজী মহিনউদ্দিন:
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪

স্বাধীনতার ৫৩ বছর পার হলেও ইসমাইল হোসেনের স্বীকৃতি মিলেনি মুক্তিযোদ্ধা সনদে। জীবনে অন্তিম মূহুর্তে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ ইসমাইল ও তার পরিবার।

২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানারে মুক্তিযুদ্ধকালিন নিজের অবস্থান তুলেন মুক্তিযুদ্ধা ইসমাইল। একমাত্র সন্তান আবু বক্করকে সঙ্গে নিয়ে ছড়িতে ভর করে ঢাকায় আসেন এ মুক্তিযোদ্ধা।

ইসমাইল হোসেন ১৯৭১ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ব্যানারে নিজের অবস্থান তুলে ধরেন। তার দাবী স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রথমে মহিষখোলা রিক্রুটিং ক্যাম্পে ১ সপ্তাহ অবস্থান করেন। সেখান থেকে ভারতের লেংগুরা, মাঘমারা ও ঢালু ক্যাম্পে প্রশিক্ষণ শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরে ০৭ (জিরো সেভেন) কোম্পানীর আওতাভুক্ত হয়ে কয়েকটি যুদ্ধে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে হিসেবে অংশগ্রহণ করে।
ভারতীয় তালিকায় তালিকায় নাম রয়েছে বলে দাবী করেন বৃদ্ধ ইসমাইল ও তার পরিবার।

মুক্তিযুদ্ধ সংগঠক নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট জবেদ আলী এবং সাবেক এমপি এ্যাডভাকেট অসীম কুমার উকিল এ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে সুপারিশ করেন।

১১ নাম্বার সেক্টর কমান্ডার কর্ণেল উসমানির অধীনে, কোম্পানি কমান্ডারঃ আব্দুস সামাদ ০৭০, ক্যাপ্টেন: মজাার আহম্মদ, ক্যাপ্টেন: বাবু মন্নান, ট্রেনিং দাতা: মইনুল ইসলাম, গ্রুপ কমান্ডার: সামছু’র অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ইসমাইল হোসেনের সাথে সহকারি মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে নুরু, সাত্তার ও আমির উদ্দিন। তারা স্বীকৃতি পেলেও ৫৩ পার হলেও স্বীকৃতি পায়নি এ মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৪ সাথে নেত্রকোনা ছেড়ে চট্টগ্রামে চলে যায়। সেখানে জীবিকার তাগিদে গাছির কাজ করে। বর্তমানে পতেঙ্গায় নারকেল তলায় কর্ণফুলি ইপিজেট এলাকায় ছেলে আবু বক্করের সাথে বসবাস করছেন।

বয়সের বার্ধকে স্বাভাবিক চলাফেরার সক্ষমতা হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন এ মুক্তিযোদ্ধা।

মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সুদৃষ্টি কামনা করেন ইসমাইল হোসেন।

বাবার পক্ষে ছেলে আবু বক্কর বলেন, আমার বাবা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে। মুক্তিযুদ্ধের সনদ হারিয়ে ফেলার কারণে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি। আমাদের দাবী মৃত্যুর আগে যেন আমার বাবা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা