প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্য সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারের শেষ কার্যদিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উথানে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস।

পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। আজ ডিএসইতে ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতদিন ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৯ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৯৭ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৬০ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা