প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শহিদ দিবসে ডিএসইর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

ভাষার অধিকার আদায়ের মধ্য দিয়েই শুরু হয়েছিল আমাদের অর্জনের খাতা খোলা। তারই ধারাবহিকতায় মহান মুক্তিযুদ্ধে উজ্জিবিত হয়ে ঝাপিয়ে পড়েছিল পুরো জাতি। ভাষার  মাস ফেব্রুয়ারি। জাতীয় ইতিহাসের এই দিনটি একদিকে স্মরণের অন্যদিকে উজ্জীবিত হবার। আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ছিনিয়ে আনার জন্য জীবন উৎসর্গ করেছেন বাংলা মায়ের দামাল ছেলেরা। তাদের সে আত্মদানের কথা আজ সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।

২১ ফেব্রুয়ারি শহিদ দিবস৷ একই সাথে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসই) পক্ষে পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেন৷

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা