প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৭২ ঘন্টা বন্ধ থাকবে যেসব এলাকায় ইন্টারনেট সেবা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বগুড়ার টেলিফোন ভবনের সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে ওই এলাকায় ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এর আগে শহরের সাতমাথায় তিনতলা ওই টেলিফোন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বুয়েট।

উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অফিসের আওতায় জিপন (এচঙঘ), লিজড লাইন ইন্টারনেট (খখও), ভিপিএন (ঠচঘ) সেবা রয়েছে। এ ছাড়া টেলিফোন (অএড) কপার ক্যাবলের মাধ্যমে দেওয়া সংযোগ বগুড়া শহরে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

‘শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ’‘শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ’

এই সময় বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

পাশাপাশি এই ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা