প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জেলা প্রশাসক সম্মেলন আগামী ৩ থেকে ৬ মার্চ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

অনলাইন ডেস্ক:

সারা দেশের সকল জেলা প্রশাসকে নিয়ে সম্মেলন ৩দিন ব্যাপী সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে।

আগামী ৩-৬ মার্চ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

চার দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা