প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সমর্থনকারীর স্বাক্ষর থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪

অনলাইন ডেস্ক:

সমর্থনকারীর স্বাক্ষর ছাড়াই নতুন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল এটা আর লাগবে না। তবে জামানত বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন।
মঙ্গলবার বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের স্বাক্ষর লাগতো, এটা লাগবে না। তবে উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বাড়িয়ে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া পরিবর্তন আনা হয়েছে পোস্টারে। সাদা-কালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ব্যবহার করা যাবে। প্রতীক বরাদ্দের আগে সীমিত পরিসরে প্রচারণা করা যাবে।

তিনি আরও বলেন, কাস্টিং ভোটের ১৫ শতাংশ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর সংশোধনীতে ২৬টি এবং উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশোধনীতে আটটি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে বৈঠকে এ সুপারিশ প্রস্তুত করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা