প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের পরিচালকদের শেয়ার হস্তান্তরে নিষেধাঙ্গা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির উদ্যোক্তা (Sponsor) ও পরিচালকদের শেয়ার লেনেদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

নির্দেশনা অনুসারে, কোনো জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন ছাড়া তার কোম্পানির শেয়ার লেনদেন করতে পারবে না। তারা তাদের নামে থাকা ওই কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবেন না; একইভাবে ওই কোম্পানির শেয়ার কিনতেও পারবেন না তারা।

নির্দেশনা অনুসারে, শুধু শেয়ার বিক্রি নয়, জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা তার শেয়ার অন্য কারো নামে স্থানান্তরও করতে পারেন না।

তবে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

আলোচিত নির্দেশনায়, কিছু শর্ত পরিপালনে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জকে।

সাম্প্রতিক সময়ে বাজারে উৎপাদন বন্ধ থাকা ও দুর্বল মৌলের কয়েকটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা