প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে বিজয়ীর বসন্ত উৎসব পালন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই আজ সাজে সেজেছে তরুণীরা। পড়ছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজছে ফুল, মাথায় টায়রা আর হাতে পড়ছে কাচের চুড়ি। চাঁদপুরে বসন্ত বরণ উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা।

চাঁদপুরের অভিজাত রেস্তোরাঁ খান’স ধাবায় লাল-হলুদ শাড়ী আর মাথায় ফুল দিয়ে বিজয়ীর সদস্য নারী উদ্যোক্তাগণ বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন – পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন।বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে। চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগন

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা