ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ২০ ব্রোকারহাউজকে পুরস্কৃত করেছে দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গত বছরের (২০২৩) পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর ডিএসইতে লেনদেনের ৫০ শতাংশই হয়েছে এই ২০ ব্রোকারহাউজের মাধ্যমে। প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে ডিবিএ।
ব্রোকারদের মধ্যে লেনদেনে সবার সেরা হয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পেয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড পেয়েছে তৃতীয় পুরস্কার। সেরা ব্রোকারদের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। আর পঞ্চম পুরস্কার পেয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।
শীর্ষ ২০ ব্রোকারের তালিকায় থাকা বাকি ব্রোকারহাউজগুলোর মধ্যে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড ষষ্ঠ পুরস্কার, সিটি ব্রোকারেজ লিমিটেড সপ্তম পুরস্কার, শান্তা সিকিউরিটিজ লিমিটেড অষ্টম পুরস্কার, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড নবম পুরস্কার এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড দশম পুরস্কার পেয়েছে।
একাদশ থেকে ১৫তম পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (১১তম), এমটিবি সিকিউরিটিজ লিমিটেড (১২তম), ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোং লিমিটেড (১৩তম), বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড (১৪তম), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড (১৫তম)।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (১৬তম), এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড (১৭তম), ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড (১৮তম),আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড (১৯তম) এবং বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (২০ তম)।