প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা স্টক এক্সচেঞ্জের মূলধন বাড়ল ১৬ হাজার ৪১৯ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪

দায়ী সপ্তাহে (৪ ফেব্রুয়ারি-৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে ১৬ হাজার ৪১৯ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি টাকায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ হাজার ৮৯০ কোটি ৪৬ লাখ টাকা বা ৮৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা