প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

র‌্যাব-১৩ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও ৬ টিকিট কালোবাজারী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২১শ’ বোতল ফেন্সিডিল, সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও ট্রেনের টিকেট কালোবাজারে চড়ামূল্যে বিক্রির অভিযোগে ৬জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর উত্তম বেতারপাড়া এলাকায় র‌্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদসম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ কমান্ডিং অফিসার আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মালগাড়া এলাকায় মাদক ব্যবসায় পুষ্প চঁন্দ্র বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এসময় তারসহযোগী অপর মাদক ব্যবসায়ী গোলাপ মোস্তফাকে গ্রেফতার করা
র‌্যাবের অপর একটি দল একই জেলার আদিতমারি উপজেলার গিরিজা শংকর মডেল স্কুল এ্যান্ড কলেজের সামনে মালবাহী একটি ট্রাকে তল্লাশি করে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায় নবিয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
অপরদিকে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড় রুপাই গ্রামে মাদক ব্যবসায়ী রবিউলের বাড়ি থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও র‌্যাব-১৩ সদস্যরা ঠাকুরগাঁও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেল টিকেট কালোবাজারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফিরোজ, সুমন, রিয়াদ হাসেন, লাবু, সোহরাব ও লাজু। এসময় তাদের কাজ থেকে কম্পিউটার, মোবাইল ফোন ট্রেনের টিকিট বিক্রির টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় বিভিন্ন ধারায় মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা