প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪

হৃদ রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারুল ইসলাম (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে বিষটি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। তবে নিহত মনোয়ারুলের পিতা ফজলে রহমানের দাবী পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে তার ছেলের মৃত্যু হয়েছে। সে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন।
গংগাচড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গত ১৩ জানুয়ারী নারী নির্যাতন মামলায় মনোয়ারুল ইসলামকে গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বাড়ি গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে।
রংপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মনোয়ারুল ইসলাম গংগাচড়া থানার নারী নির্যাতন মামলায় করাগারে আটক ছিলো। বৃহস্পতিবার সকালে সে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মনোয়ারুল ইসলামের বাবা ফজলে রহমানের অভিযোগ তার সন্তানকে গ্রেপ্তারের পর থানায় নির্যাতন করা হয়েছিলো। পুলিশি নির্যাতনের কারনেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, হাজতির মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা