প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রেস ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ডের মুনাফা ৫.৫ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৪

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) রেস ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ডে গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ইউনিটহোল্ডারদেরকে ৫.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৩ পয়সা। আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রয়মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭২ পয়সা, আর বাজারমূল্যে ছিল ১০ টাকা ৬১ পয়সা।

লভ্যাংশ প্রাপ্তির রেকর্ড তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৩।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা