প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আইসিএমএবি এর মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ’র নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার (০৭ ফেবুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান;  আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট মোঃ আখতারুজ্জামান এফসিএমএ; সেক্রেটারি এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ; ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট ও সদস্য আরিফ খান এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট ও সদস্য মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ এবং সদস্য মোঃ কাউসার আলম এফসিএমএ উপস্থিত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা