প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দশমাইল হাইওয়ে থানার পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর হাইওয়ের রানীরবন্দর এলাকায় বিআরটিসির রংপুরগামী বাসের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা চার আরোহী নিহত হন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা