বইমেলায় ভ্রমণ গল্প ‘প্যারিস থেকে হার্মবুর্গ’ পাঠক প্রিয়তা পাচ্ছে। বইটি লিখেছেন সাংবাদিক আবু আলী। এবার ভ্রমণ গল্প লিখেছেন তিনি ইউরোপ ভ্রমণ নিয়ে।
প্যারিস থেকে হার্মবুর্গ বইটি লেখকের নিজের চোখে দেখা ইউরোপের অন্যবদ্য চিত্র । তিনি পেশায় সাংবাদিক। পেশাগত কাজে মাঝেমধ্যেই বিভিন্ন দেশ সফর করেন তিনি। সে সফরকে সাবলিল ভাষায় তিনি পাঠকের সামনে তুলে ধরেন।
পেশায় সাংবাদিক হওয়ায় তাঁর লেখায় শুধু ভ্রমণের বিষয় সীমাবদ্ধ থাকে না। তিনি তুলে আনেন ইতিহাস-ঐতিহ্যসহ ইতিহাসের নানান বিষয়। এর আগে তিনি ভ্রমণ বিষয়ক একাধিক বই লিখেছেন। সেসব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর মধ্যে টেমস থেকে নীল নদ, আকাশ থেকে জলে, মেঘ পাহাড়ের আলিঙ্গন উল্লেখ যোগ্যা।
এছাড়া পুঁজিবাজার বিষয়ক সাংবাদিক হওয়ায় তিনি পুঁজিবাজারকে অত্যন্ত সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে তৃলে ধরেছেন। এগুলোর মধ্যে শেয়ারবাজারের সহজ পাঠ এবং পুঁজিবাজারের প্রাথমিক ধারণা অন্যতম। সাংবাদিক আবু আলীর বই গুলো পাওয়া যাবে বই মেলার জ্যাতি প্রকাশ এর ৪৩২ নাম্বার স্টলে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র স্টল নং ৭৭৩-এ পাওয়া যাবে বইটি।