রংপুর চেম্বারের আয়োজনে স্থানীয় পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রংপুর চেম্বারের সভাপতি আকবর আলীর সভাপতিতে সেখানে অনিষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌসআলী চৌধুরী, আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, অধ্যাপক মাজেদ আলী বাবুল, আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন ও রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হেনা রেজওয়ানুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রংপুরে একসময় মঙ্গা ছিলো। দারিদ্রতার কারণে আমাদের কঠাক্ষ করতো। আওয়ামীলীগ সরকার সেটা যাদু ঘরে পাঠিয়েছে। একসময় রংপুর পশ্চাদপদ এলাকা ছিলো। এখন রংপুরে বিভাগ হয়েছে, সিটি করপোরেশন হয়েছে, মেট্রোপলিটন পুলিশ হয়েছে, গ্যাস এসেছে। আরো কতো উন্নয়ন হয়েছে।
সরকারের দায়িত্ব হচ্ছে পথ তৈরী করে দেওয়া। সেই পথ দিয়ে মানুষ হাটবে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অন্ধকারে তলিয়ে ছিলো। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর আমাদের আলোর পথে নিয়ে গেছে।
মন্ত্রী বলেন, ৭২ ভাগ পানি দেশের উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত হয়। তার পরেও আমরা খরার মধ্যে আছি। ঘাঘট নদী খনন করা হবে। এই অঞ্চলের নদীগুলো খনন করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা কর্মসংস্থানের দিকে নজর দিচ্ছি। বাংলাবান্ধা পর্যন্ত ফোর লেন সড়ক সম্প্রসারণ করা হবে বলে জানান মন্ত্রী।
মাসব্যাপী মেলায় থাকছে ৭টি প্যাভিলিয়নসহ ১১০ টি স্টল রয়েছে। স্টলগুলোতে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, প্রসাধনী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, তাতের শাড়ী, থ্রিপিস, গার্মেন্টস পণ্যসহ হরেক রকমের সুস্বাদু খাবারের দোকান। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা সাশ্রয়ী মূল্যে তাদের পণ্য সামগ্রী বিক্রয় করবে। শিল্প ও বাণিজ্য মেলা প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা।