প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের পৃথক দুটি অভিযানে ২হাজার পিচ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে র‌্যাব-১৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চা গ্রামে মাদক কারবারী শরীফা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
অপরদিকে র‌্যাব-১৩ আরো একটি দল নীলফামারী তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হুমায়ন কবির ও সৈয়দ আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিঠাপুকুর ও ডিমলা থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে র‌্যাব।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা