প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জেলার স্বাস্থ্য খাত উন্নয়নে ১শত ৫৪ কোটি টাকা ব্যয় করেছে রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪

রংপুর প্রতিনিধি ॥ রংপুর জেলায় গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে অবকাঠামো উন্নয়নে অভুপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ১শত ৫৪ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার টাকার উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন রংপুর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সাধারণ মানুষ সুফল ভোগ করছেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রংপুর জেলার ৮ উপজেলায় স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে ৪৪টি প্রকল্প হাতে নেওয়া হয়। এরমধ্যে রংপুরে ১শ’ শয্যার শিশু হাসপাতাল, সিভিল সার্জন অফিস, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অফিস, স্বাস্থ্য প্রকৌশল অফিসসহ লিফট স্থাপন, তারাগঞ্জ, পীরগঞ্জ,বদরগঞ্জ,কাউনিয়া,পীরগাছা,গংগাচড়া ও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উদ্ধমূখী অবকাঠামো নির্মাণ, নগরীর তাজহাটে ইনস্টিটিউট অব টেকনোলজি (আইএসটি) বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা নির্মাণ উল্লেখযোগ্য।
এয়াড়াও জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও পুননির্মাণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়ন করেছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
রংপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম জানান, বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুর জেলায় স্বাস্থ্য বিভাগের অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বিগত ১৫ বছরে রংপুর জেলার, রংপুর সদর, কাউনিয়া, পীরগাছা, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নত করা হয়েছে। এয়াড়াও ওয়ার্ড পর্যায়ে নতুন মডেল কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ জায়গায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতড়া, খালশপীর, মাদারগঞ্জ, মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চা, পায়রাবন্দ ইউনিয়নে নির্মাণ কাজ সম্পূন্ন হয়েছে। জেলার স্বাস্থ্য সেবা স্ভাবিক রাখতে প্রতিনিয়ত কাজ করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা