প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরে পাবেন যেভাবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নিত্যদিন বাড়ছে প্রযুক্তির ব্যবহার। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতির সাথে বাড়ছে শংকাও। কারণ হ্যকাররা বসে নেই। নানা উপায়ে তারা মানুষের জীবনকে সমস্যাবহুল করে তুলছে। তাই দিতে হয় পাসওয়ার্ড। পাসওয়ার্ড হতে হয় জটিল প্রকৃতির। যাতে হ্যাকাররা তাতে প্রবেশ করতে না পারে। কিন্তু বহুমাত্রিক প্রযুক্তির ব্যবহারে পাসওয়ার্ডের সংখ্যা বাড়ছে। সেসব পাসওয়ার্ড মনে রাখা কঠিন এক ঝক্কি। ভুলেও যান অনেকে। ফলে নিজের একাউন্টে প্রবেশ করাও কঠিন কাজ মনে হয়। চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাপস ও জিমেইলের পাসওয়ার্ড সেভ করে রাখা সম্ভব।

যদি কাজের চাপে সোশ্যাল মিডিয়া অ্যাপ, ব্যাংকিং অ্যাপ বা অনলাইন ই-কমার্স সাইটের পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে দুশ্চিন্তা কিছু নেই।

প্রথমে স্মার্টফোনের সেটিংস অংশে যেতে হবে। ওখানে গুগল অপশন থাকবে। ওখানে ক্লিক করতে হবে। নতুন স্ক্রিন খুলবে, যেখানে ‘অটো ফিল’ অপশনে ক্লিক করতে হবে। প্রথম অপশনে আসবে অটো ফিল উইথ গুগল। ওখানে ক্লিক করলেই সামনে আসবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন, অর্থাৎ পাসওয়ার্ড ম্যানেজার আসবে। ওই অংশে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া থাকে। ক্লিক করে যেসব অ্যাপের পাসওয়ার্ড জানতে চান, তার পাসওয়ার্ড জানা যাবে। তা ছাড়া যদি নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করতে চান, তাও সহজে করা যাবে।

উল্লিখিত সব পদ্ধতি অনুসরণ করলে সার্চ পাসওয়ার্ডের অপশন দৃশ্যমান হবে। ওখানেই একটি প্লাস অপশন দেখা যাবে। ক্লিক করলে সামনে নতুন স্ক্রিন আসবে। ওই অংশে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ও ওয়েবসাইটের লিঙ্কও সংরক্ষণে রাখা সহজ হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা