প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শনিবার বইমেলায় যা থাকছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ৩য় দিন। মেলা শুরু হবে সকাল ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

এরপর বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা।

অমর একুশে বইমেলায় গতকাল ২য় দিনে নতুন বই এসেছে ৩১টি। এর মধ্যে রচনাবলী এসেছে ১টি, প্রবন্ধ এসেছে ৩টি, ইতিহাস সম্পর্কিত বই এসেছে ১টি, জীবনী গ্রন্থ এসেছে ২টি, উপন্যাস এসেছে ১০টি, শিশুতোষ গল্প এসেছে ১টি, কবিতার বই এসেছে ৮টি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই এসেছে ১টি, বঙ্গবন্ধু বিষয়ক বই এসেছে ১টি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক ১টি, মহাকাশ বিষয়ক বই এসেছে ১টি এবং গল্পের বই এসেছে ১টি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা