প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুনাফায় উলম্ফন কোয়েস্ট বিডিসির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) এ তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি লিমিটেড (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেড) চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গত সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ছয় মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। নতুন ব্যবসায়িক মডেলের কারণে এ সাফল্য এসেছে বলে জানা গেছে।

সূত্র অনুসারে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোয়েস্ট বিডিসি ৫৬ লাখ ১২ হাজার ৩৩৯ টাকা নীট মুনাফা করেছে। আগের বছর একই সময়ে কোম্পানিটি ৩ হাজার ৯০৯ টাকা লোকসান দিয়েছিল।

জুলাই’২৩-ডিসেম্বর’২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে শূন্য পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৩ পয়সা। আগের বছরের (২০২২) ৩১ ডিসেম্বর শেয়ার প্রতি দায় ছিল ২ টাকা ৭৪ পয়সা।

কোয়েস্ট বিডিসি’র আলোচিত পর্ষদ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রেজাউর রহমান সোহাগ। এতে পর্ষদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহসান, এসপিপি, পিপিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব:), মিসেস মদিনা আলী, সৈয়দ কামরুল হোদা, রিয়াজ ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমবিএ, এম ফিল (অব.) এবং মোহাম্মদ আবদুস সালাম অংশ নেন।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নেতৃত্বে কোম্পানির ব্যবসায়িক মডেলে পরিবর্তন এসেছে। কোম্পানিটি তার ব্যবসায়িক কৌশল এবং ফোকাস শুধুমাত্র প্রিন্টিং থেকে একটি পূর্ণাঙ্গ বিজনেস অ্যান্ড প্রসেস আউটসোর্সিং (বিপিও) কোম্পানিতে উন্নীত করেছে এবং অত্যাধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে শক্তিশালী করেছে। প্ল্যাটফর্ম এবং সম্পর্কিত পরিষেবাগুলি বাংলাদেশ এবং বিদেশে উচ্চ প্রবৃদ্ধি সেক্টরগুলিতে মূল্য সংযোজন ব্যবসা সমাধান প্রদান করে। কোয়েস্ট বিডিসি লিমিটেড পরিষেবাগুলির লক্ষ্যবস্তুগুলির মধ্যে রয়েছে কিন্তু স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, কৃষি সেক্টর, ডিজিটাল মনিটাইজেশন, শিক্ষা/ই-লার্নিং, জটিল আইনি অনুশীলন, এবং গবেষণা ও উন্নয়ন (পণ্য) এবং অনন্যগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়।
কোম্পানি ইতিমধ্যে লক্ষ্য সেক্টরের জন্য কাস্টমাইজকৃত একাধিক রাজস্ব-উৎপাদনকারী পণ্য এবং পরিষেবাগুলি বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। মালিকানা পণ্যের এই মূল সেটটিও অর্গানিকভাবে বৃদ্ধি পাবে এবং কোয়েস্ট বিডিসি লিমিটেড গ্রাহকদের মূল্য সংযোজন সমাধান প্রদান করবে এবং শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধি করবে।
উল্লেখ, ২০২২ সালের শেষভাগে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ তৎকালীন পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডের উদ্যোক্তাদের উল্লেখযোগ্য শেয়ার কিনে কোম্পানিটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর কোম্পানির নাম পরিবর্তন করে কোয়েস্ট বিডিসি লিমিটেড নামকরণ করা হয়। একইসঙ্গে কোম্পানির ব্যবসার মডেলে পরিবর্তন আনা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা