প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরসরাইয়ে বিদেশি মদসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ বোতল বিদেশি মদসহ মো. রিপন (৩৫) নামে একজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সিএনজি চালিত অটোরিকশার চালকের আসনের সিটের নিচ থেকে এসব মদ উদ্ধার করা হয়। আটক রিপন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আমির হোসেনের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি চালিত অটোরিকশায় বিদেশি মদ পাচারের তথ্য পেয়ে মহাসড়কের বিভিন্ন গাড়ি তল্লাশি চালায়। এ সময় নম্বর বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশার চালকের আসনের সিটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদগুলো আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মদগুলো সিএনজি করে চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিায়াধীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা