প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাইবান্ধা পোস্ট অফিসের এক কর্মচারীর ৯ বছরের সশ্রম কারাদন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪

আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাইবান্ধা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমানকে দুটি ধারায় নয় বছর সশ্রম কারাদন্ড ও ২৮ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা জরিমানা করেছেন রংপুরের রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী। জরিমানার টাকা দুই মাসের মধ্যে রাষ্ট্রিয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তিনি এই রায় দেন। রায় ঘোষণার সময় আমসামী আদালতে উপস্তিত ছিলেন।
স্পেশাল জজ আদালতের সরকারী কৌশলী একেএম হারুনর রশীদ জানান, গাইবান্ধা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমান চাকুরীকালীন সময় জ্ঞাত আয় বহির্ভূত ৪৫ বিঘা জমি ও ৪০ লাখ টাকা উপার্জন করেন।

এই অভিযোগে রংপুর জেলা সমম্বিত দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক বীরকান্ত রায় বাদি হয়ে গাইবান্ধা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০মে একটি মামলা দয়ের করেন।

তিনি নিজেই মামলার তদন্ত কর্মকর্তা হয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ গ্রহণ শেষে হাবিবুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিতভাবে প্রমানিত হওয়ায় দুদক আইনের ২০০৪ এর ২৬(২) ধারায় এক বছর সশ্রম কারাদন্ড ও অপর ধারায় ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষি সাবস্ত করে আট বছর সশ্রম করাদন্ড প্রদান করে। আত্নসাতকৃত টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়। ২৯-০১-২০২৪

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা