প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনবঃ বাইডেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪

জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই হত্যাকাণ্ডের পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

এ হামলায় আরও ২৫ জন আহত হয়েছেন।

বাইডেন বলেছেন, ‘হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছি। তবে জানি সিরিয়া ও ইরাকে তৎপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোই এ হামলা চালিয়েছে।

জো বাইডেন আরো বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে এ হামলার পেছনে যারা রয়েছে, তাদের সবাইকে আমরা সময়মতো আমাদের পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনব।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা